ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাস্তার পাশে পশুর হাটের পরিসর যেন না বাড়ে : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ৪:২৬

ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব কোরবানির পশুর হাট রয়েছে সেগুলোর পরিসর যেন কোনোভাবেই না বাড়ে সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক নজরদারির আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (৮ জুলাই) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান।

যানজট নিয়ন্ত্রণে জরুরি ও রপ্তানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ডভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চলাচল বন্ধ রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদে সরকারি ছুটি কম থাকায় প্রায় একই সময়ে লাখ লাখ মানুষ নাড়ির টানে বাড়ি যাচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ এবার গ্রামে যাওয়ার অভিযাত্রায় সামিল হয়েছে। এ অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর জন্য সব ধরনের গাড়ি চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জীবনের প্রতি মায়া রেখে, জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াতের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে। এবারের ঈদযাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনার ক্রমবর্ধমান সংক্রমণ। তাই সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পরিবহনে চলাচলের সময় বা ঈদের ছুটিকালীন মাস্ক পরতে হবে। কোভিড স্বাস্থ্যবিধির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে। তাই সবাইকে মাস্ক পরাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, কোরবানির পশুবাহী গাড়ি ধীরে চলায় এবং পথে বিভিন্ন স্থানে বিকল হওয়ায় কোথাও কোথাও যানজট সৃষ্টি হচ্ছে। এজন্য তড়িৎ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গাড়ির চাকা সচল রাখার চেষ্টা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহন, মালিক-শ্রমিকসহ সবাইকে নিজ নিজ প্রয়াস জোরদারের মাধ্যম ঈদযাত্রা নির্বিঘ্ন করারও আহ্বান জানান তিনি।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন