ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিনজো আবের মৃত্যু, জাপানের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার চিঠি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৭-২০২২ সকাল ৯:৪৪

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণ, সরকার ও তার নিজের পক্ষ থেকে এই সমবেদনা জানান। শুক্রবার (৮ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, এই দুর্দশার সময়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার ক্ষেত্রে শিনজো আবের অপরিসীম অবদানের কথা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আবের মতো দূরদর্শী ও প্রজ্ঞাবান একজন রাষ্ট্রনায়কের মৃত্যু কেবল জাপানের জন্যই নয়, সারা বিশ্বের জন্য ক্ষতি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ এই অপ্রত্যাশিত দুঃসময়ে জাপানের শোকার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার সঙ্গে যোগ দিয়েছে। আমরা জাপানের শোকাহত বন্ধুত্বপূর্ণ জনগণ এবং প্রয়াত আবের পরিবারের সদস্যদের সাহস ও দৃঢ়তার জন্য প্রার্থনা করি।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন