১০ ঘণ্টা পর গেল দ্রুতযান একপ্রেস
১২ ঘণ্টা দেরিতে ছাড়ল পঞ্চগড় এক্সপ্রেস
ঈদের আগের দিন ঘরেফেরা মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কে। রাস্তায় নামা বিপদগ্রস্ত যাত্রীদের মধ্যে পদ্মা সেতু দিয়ে যারা দক্ষিণবঙ্গে যাচ্ছেন তারা কিছুটা স্বস্তি পেলেও উত্তরের মানুষের কপালে যেন দুর্ভোগের শেষ নেই। গত কয়ক দিন ধরে উত্তরবঙ্গের সড়কে যানজটের পাশাপাশি ট্রেনেও ভোগান্তিও রয়েছে।
উত্তরবঙ্গগামী যাত্রীদের অভিযোগ, চট্টগ্রাম-সিলেটের ট্রেন দ্রুত চলে গেলেও আমাদের কপালে রয়েছে ভোগান্তি। রাত ১০টার আগে স্টেশনে এসে সারারাত বসে কাটিয়ে বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। স্টেশনমাস্টার প্রথমে বলেছিলেন সকাল ৬টায়, তারপর ৯টায় কিন্তু ৯টার পরও পঞ্চগড় এক্সপ্রেস আসেনি।
ট্রেনটি প্রতিদিন রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে গেলেও শুক্রবার ওই ট্রেন ঢাকায়ই আসেনি। শনিবার (৯ জুলাই) সকাল ১০টার পর কমলাপুর রেলস্টেশনে আসে ট্রেনটি। শেষে বেলা পৌনে ১১টায় কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। ১২ ঘণ্টার অপেক্ষার প্রহর শেষ হয় পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের হাজারো যাত্রীর।
একই অবস্থা ছিল দ্রুতযান এক্সপ্রেসেরও। এই ট্রেন রাত ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ সকাল ৬টায় ছেড়ে গেছে। এরপর ‘একতা এক্সপ্রেস’ সকাল ১০টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ঢাকায় আসে সকাল সাড়ে ১০টায়।
তিন বছর আগে দেশের দীর্ঘতম পঞ্চগড়-ঢাকা রেলপথে চালু হয় বিরতিহীন ‘পঞ্চগড় এক্সপ্রেস’। উদ্বোধনের দিন স্থানীয়দের ব্যাপক উল্লাস করতে দেখা গেলেও তিন বছর পর এসে ঈদযাত্রায় ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা।
তাদের অভিযোগ, রাত পৌনে ১১টার ট্রেন সকাল ১০টায় না এলে ঈদের নামাজ পড়ব কিভাবে? আমাদের ওই স্টেশনে পৌঁছাতেই ১২ ঘণ্টা সময় লাগে। ৯০০ টাকার টিকিট দুই হাজার টাকায় কেটেও শিডিউল বিপর্যয়ের কারণে পরিবারের সদস্যদের নিয়ে রাত কাটাতে হয়েছে কমলাপুর স্টেশনে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, বাসে গেলে হানিফ পরিবহনে আড়াই হাজার টাকা লাগে। আর বিমানে গেলে তো ৮ থেকে ১০ হাজার টাকা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সদস্যরা কিভাবে এই খরচ মেটাব? যানজটের কারণে বাসে যাইনি কিন্তু ট্রেনের শিডিউল কী অবস্থা হলো। আমরা জানতে পেরেছি সিরাজগঞ্জে ট্রেনের ছাদে বেশি যাত্রীর কারণে সমস্যা হয়েছিল কিন্তু কেন এত বেশি মানুষ ট্রেনে উঠতে দিচ্ছে কর্তৃপক্ষ?
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী