ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৭-২০২২ দুপুর ১১:২২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা হিসেবে পাঠানো উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার।  

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেসউইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। 

মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এ বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফলমূল ও মিষ্টান্ন পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন। 

তারা বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদও জানান তারা। 

বীর মুক্তিযোদ্ধারা মনে করেন, স্বপ্নের পদ্মা সেতু দেশের সুষম অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরিশেষে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এমএসএম / এমএসএম

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন