ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কারাগারে ঈদ : দুপুরে মাংস-পোলাও, রাতে মাছ-ভাত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৭-২০২২ দুপুর ১১:৩২

মুসলামানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ। সেই ঈদের ছোঁয়া লেগেছে কারগারেও। প্রতিবারের মতো এবারও  কারাগারে ঈদ উদযাপনে কয়েদিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

ফলে ঈদের আনন্দ বিরাজ করছে কারাগারেও। কারাগারের বন্দিদের জন্যও আজকে দিনটা তাই ভিন্ন। পরিবারের সদস্যদের সঙ্গে না পেলেও ভরপুর খাওয়া-দাওয়া ও আনন্দ উল্লাসের মাধ্যমে দিন কাটছে তাদের।

কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, কারা বন্দীরা যেন ঠিকভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সে লক্ষ্যে কোনো কমতি রাখেনি কারগার কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য ১০টি গরু ও ৮টি খাসির কোরবানি দিয়েছে কারা কর্তৃপক্ষ। ঈদের জামাতের নামাজ শেষে এসব পশু কেন্দ্রীয় কারাগারে কোরবানি দেওয়া হয়। এছাড়া ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিশেষ খাবারের মেন্যু ঠিক করা হয়েছে কয়েদিদের জন্য।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এসব জানিয়েছেন। 

ঈদের দিন সকালের নাস্তায় যা খেয়েছেন বন্দীরা 
সুভাষ কুমার ঘোষ জানান, ঈদের দিন সকাল ৭ টায় বন্দীদের নাস্তা দেওয়া হয়েছে। নাস্তায় ছিল পায়েশ ও মুড়ি।

দুপুরের খাবার 
ঈদের দিন দুপুরে বন্দীদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েন সুভাষ কুমার ঘোষ। বন্দীদের দুপুরের খাবারের মেন্যুতে থাকবে পোলাও, গরু, খাসির মাংস, মুরগীর রোস্ট, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি।

রাতের খাবার 
ঈদের দিন শেষে রাতেও বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। রাতের খাবারে থাকবে সাদা ভাত, রুই মাছ ও সবজি।

এমএসএম / এমএসএম

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন