আজও চলছে পশু কোরবানি
সারাদেশে ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজ সোমবার (১১ জুলাই) চলছে পশু কোরবানি। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় আজও ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন। আজ সকালে রাজধানীর অনেক স্থানে পশু কোরবানি করতে দেখা গেছে। তবে প্রথম দিনের তুলনায় এ সংখ্যা অনেক কম।
সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি। তাই আজ কোরবানি দিচ্ছেন তারা।
দ্বিতীয় দিনে একাধিক কোরবানিদাতা জানান, প্রথমদিন সবাই কোরবানি করেন, তাই কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে তারা দ্বিতীয় দিনে পশু কোরবানি করেন। ঝামেলামুক্ত থাকতে প্রতি বছর দ্বিতীয় দিনেই গরু কোরবানি করেন অনেকে। এবারের ঈদেও দ্বিতীয় দিনেই পশু কোরবানি দিচ্ছেন।
রাজধানীর শনির আখড়ারেএক বাসিন্দা জানান, প্রতিবার ঈদের দিনই পশু কোরবানি করি। এবার কসাই না পাওয়ায় আজ কোরবানি করছি। আর দ্বিতীয় দিনে কসাইয়ের খরচও কম। ঈদের দিন যেখানে ১২-১৩ হাজার টাকা দেওয়া লাগতো, আজ সেখানে ৫ হাজার টাকা দিলেই হচ্ছে। দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার এটিও একটি সুবিধা।
কসাইয়ের কাজ করা কালু মিয়া জানান, গত দুই বছর তো অনেকে কোরবানি দেয়নি। তবুও মোটামুটি কাজ পেয়েছিলাম। এ বছর অনেকেই যোগাযোগ করেন। ঈদের দিন আমরা চারটি গরু কেটেছি। আজও দুটির কাজ নিয়েছি। এখন একটা কাটছি, আরেকটা দুপুরে কাটব। তবে আজ রেট কিছুটা কম। গতকাল রেট বেশি অনেক বেশি। আমরা মূলত গরুর দাম অনুযায়ী টাকা নেই।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী