রেলে অব্যবস্থাপনা-হয়রানির প্রতিবাদে ঢাবি ছাত্রের ৬ দফা দাবি
বাংলাদেশ রেলওয়ের বর্তমান টিকিট ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে কমলাপুর স্টেশনে একাই অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গত বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে ৬ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রনি। রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে এ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এ ছাত্রের গ্রামের বাড়ি বরিশালে। পড়াশোনার পাশাপাশি একজন ভ্রমণকারী হিসেবেও তিনি বন্ধুমহলে পরিচিত। ঢাবির ছাত্র হওয়ায় বসবাস করেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে। রাজশাহী ভ্রমণের জন্য ট্রেনের টিকিট কাটতে গিয়ে ব্যাপক ভোগান্তির শিকার হন রনি। তারপরই মূলত নিজের কর্মসূচির পরিকল্পনা করেন।
এ ব্যাপারে রনি জানান, রেলওয়ের ই-টিকিট সিস্টেম সহজ ডটকম নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে টিকিট কাটতে গিয়ে দেশের লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। আমিও তাদের মধ্যে একজন। গত ১৩ জুন আমি রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহীর সিট নেয়ার চেষ্টা করি। বিকাশ থেকে ভ্যারিফিকেশন কোড দেওয়া হয়। কিন্তু পিন না দিলেও বিকাশ থেকে মূল্য কেটে নেয়া হয়। অথচ আমার নামে কোনো সিট বুকিং দেওয়া হয়নি, এমনকি কোনো ডকুমেন্টও নয়। তাহলে কী কারণে আমার কাছ থেকে টাকা কেটে নেয়া হলো?
তিনি আরো জানান, এ ঘটনার পর তিনি দ্রুত কমলাপুর রেলস্টেশনে রেলওয়ের সার্ভার রুমে অভিযোগ করেন। সেখান থেকে বলা হয়, সিস্টেম ফল করেছে; ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না পেলে আসবেন। অথচ তার চোখের সামনেই মোবাইল অ্যাপের মাধ্যমে তার বুকিং করা সিট আরেক গ্রাহকের কাছে নগত ১২০০ টাকায় বিক্রি করেন স্টেশনের কম্পিউটার অপারেটর। অথচ সিটের মূল্য ৬৮০ টাকা। এরপর ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেন রনি। গত ১৪ ও ১৫ জুন দুবার অভিযোগ করেন তিনি। তবে এখন পর্যন্ত অধিদপ্তর থেকে শুনানির কোনো ডাক আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে খোঁজ নেন রনি। সেখান থেকে জানতে পারেন, তার মতো হাজারো মানুষ একই সমস্যার সম্মুখীন।
রনি জানান, ভোক্তা অধিকারের কোনো সাড়া না পাওয়ায় অনেকেই আমাকে হাইকোর্টে রিট করার পরামর্শ দেন। এ ব্যাপারে কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরকারি এতবড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিট পরিচালনা থেকে সরে আসতে বলেন। যেহেতু একার পক্ষে এ কাজ করা অত্যন্ত কঠিন, তাই আমি জনগণের দুয়ারে এসেছি।
কমলাপুর রেলস্টেশন, বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তন ও সহজ ডটকমের যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবি নিয়ে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করছেন রনি। তার দাবিগুলোরে মধ্যে রয়েছে- সহজ ডটকম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে অথবা সহজকে বয়কট, টিকিট সিন্ডিকেট বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ সুবিধা নিশ্চিতকরণ, ট্রেনের জনসাধারণের জানমালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা, ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, ট্রেনের সিট সংখ্যা বা ট্রেনের সংখ্যা বাড়ানো, একইসঙ্গে সঠিক সেবার মান ও তথ্যের জবাবদিহিতা নিশ্চিতে শক্তিশালী মনিটরিং টিম গঠন।
এর আগে ঢাবির মেডিকেল সেন্টারের নানা সমস্যা নিয়ে অনশন করেছিলেন রনি। পরে ভিসি ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে অনশন ভাঙেন। ৭ জুলাই থেকে নতুন করে তার কর্মসূচির ব্যাপারে সামাজিকমাধ্যমে আলোচনা শুরু হলে তাকে অনেকেই সমর্থন জানান।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী