ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ছুটি শেষে অফিস খুললেও চলছে ঈদের আমেজ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ১০:৩১

শেষ হলো পবিত্র ঈদুল আজহার ছুটি। ৪ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (১২ জুলাই) খুলেছে সরকারি অফিস এবং ব্যাংক-বীমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।। তবে খোলার দিনে রয়ে গেছে ঈদের আমেজ। অফিসগুলোতে উপস্থিতির সংখ্যা কম। যারা আজ অফিসে এসেছেন তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

এবার ঈদের ছুটি ছিল ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)। এর আগে ৮ জুলাই শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। মোট ৪ দিন ছুটি ভোগ করেছেন সরকারি বেসকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও অনেকে বাড়তি ছুটি নিয়েছেন।

জানা গেছে, অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী মঙ্গল  থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে আগামী রোববার সরকারি অফিসগুলোতে পুরোদমে কাজ শুরু হবে বলে আশা করা যায়।

এদিকে, এখনো ঈদের আমেজ থাকায় আজও রাজধানীর রাস্তাগুলো অনেকটা ফাঁকা। দেখা গেছে। চিরচেনা ভিড় নেই গাড়িতে। তাই যারা ঢাকায় রয়েছেন তারা চলাফেরা করছেন স্বস্তিতে। 

জামান / জামান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে