অফিসপাড়ায় এখনো ঈদের আমেজ
ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবারই খুলেছে সরকারি-বেসরকারি অফিস-কর্মস্থল। তবে এখনো অফিসপাড়ায় ঈদের আমেজ কাটেনি। গত শুক্রবার (৮ জুলাই) থেকে ঈদের ছুটি শুরু হয়, শেষ হয় সোমবার (১১ মে)। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয় অফিস, ব্যাংক, বিমা ও শেয়ারবাজারের কার্যক্রম।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি সোমবার পর্যন্ত থাকলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারি মঙ্গল থেকে বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। এরপর সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার থাকায় রোববার থেকে অফিসপাড়া জমজমাট হতে পারে।
গত রোববার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের দ্বিতীয়-তৃতীয় দিনেও ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করেছেন।
ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার) ছিল ছুটি। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিন ছুটি ভোগ করেছেন। তবে ঈদের ছুটির এক দিন ৯ জুলাই পড়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।
বুধবার (১৩ জুলাই) সকাল থেকে সচিবালয়ে দেখা গেছে, গতকালের মতো বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগেই শূন্যতা বিরাজ করছে। অনেক কর্মকর্তা-কর্মচারীই অফিস করছেন না। মন্ত্রণালয়গুলোর জরুরি সেবা সংশ্লিষ্ট দু-একটি শাখা খোলা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সড় পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তাদের উপস্থিতি খুবই কম। সচিবালয়েও অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে। কিছু জরুরি দপ্তরের কর্মকর্তারা ছুটি না পাওয়ায় সব কর্মকর্তাই অফিস করছেন।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রতি বছরই ঈদে কর্মকর্তারা ঐচ্ছিক ছুটি নেন। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তবে অফিসে কার্যক্রম পরিচালনার মতো লোকজন কাজ করছে। রোববার নাগাদ পুরোপুরি চাঙ্গা হবে।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী