১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ১৭ জুলাই থেকে সকাল-বিকেল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ হবে। প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে ইভিএম যাচাই-বাছাই করতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে ২৮টির রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তবে সেখানে অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ ১১টি রাজনৈতিক দল ইসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে
বর্তমান নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের আয়োজন করে। এক্ষেত্রে শিক্ষাবিদ, বিশিষ্টজন, সাংবাদিক, পর্যবেক্ষকদের পরামর্শ নেয় তারা। এরপর ইভিএম যাচাই করতে দেশসেরা প্রযুক্তিবিদ এবং রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানায়। এবার আয়োজন করতে যাচ্ছে দলগুলোর সঙ্গে সংলাপ।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী