যুক্তরাষ্ট্র ও ভারতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
ভারতে নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী দূত এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানকে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোহাম্মদ ইমরান বর্তমানে ভারতে বাংলাদেশ হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেয়া এ কর্মকর্তা মন্ত্রণালয়ে কাজ করার পাশাপাশি সৌদি আরব, কানাডা, জার্মানিতে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।
এছাড়া ভারতের কলকাতায় উপহাইকমিশনার এবং সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাস করা মোহাম্মদ ইমরান জার্মানি থেকে কূটনীতি এবং ইতালি থেকে মানবিক আইনে পড়াশোনা করেছেন।
মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। পররাষ্ট্র ক্যাডারের ১১ ব্যাচের এ কর্মকর্তা ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও ভারতে বিভিন্ন পদে কাজ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগে কাজ করার পাশাপাশি সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোস্তাফিজুর রহমান। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করা এ কূটনীতিক লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর এবং ফ্রান্স থেকে স্নাতকোত্তর পরবর্তী ডিপ্লোমা অর্জন করেছেন।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী