ঢাকায় পৌঁছেছে হাজীদের বহনকারী প্রথম ফিরতি ফ্লাইট
পবিত্র হজ পালন শেষে ঢাকায় পৌঁছেছে হাজীদের বহনকারী বিমানের প্রথম ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র চলতি মৌসুমের প্রথম ডেডিকেটেড ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ এর মাধ্যমে দেশে ফিরেছেন ৪১৬ জন হাজী। ফ্লাইটটি বৃহস্পতিবার (১৪ জুলাই) জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে যাত্রা করে ঢাকার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিমানের পরিচালক গ্রাহক সেবা, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান, শাহজালাল বিমানবন্দরের পরিচালকসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে সম্মানিত হাজীগণকে স্বাগত জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর তত্ত্বাবধানে সম্মানিত হাজীগণকে জমজমের পানি সরবরাহ করা হয়। সুষ্ঠুভাবে পবিত্র ভূমিতে গমন ও পবিত্র হজ পালন সম্পন্নের পর নিরাপদে দেশে ফিরে সম্মানিত হাজীগণ বিমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
এবছর বিমানসহ সৌদিয়া ও ফ্লাইনাস-এর মাধ্যমে দেশে আগত হাজীগণকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর তত্ত্বাবধানে জমজমের পানি সরবরাহ করা হবে।
উল্লেখ্য, বিমান লিজ ব্যতীত নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করছে। গত ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিমান প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে। পোস্ট হজে বিমানের সর্বমোট ৮০টি ফ্লাইটের শিডিউল রয়েছে। এ শিডিউল অনুযায়ী আগামী ৬ আগস্ট বিমানের পোস্ট হজ ফ্লাইট শেষ হবে।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী