৩ দিনে ঢাকায় ফিরল পৌনে ২২ লাখ সিম
পবিত্র ঈদুল আজহা শেষে ৩ দিনে অর্থাৎ ১১, ১২ এবং ১৩ জুলাই ঢাকায় ফিরেছে পৌনে ২২ লাখ সিম। বৃহস্পতিবার (১৪ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া তথ্য বিশ্লেষণে এমন চিত্র পাওয়া গেছে।
এতে দেখা যায়, বুধবার (১৩ জুলাই) পর্যন্ত গ্রামীণফোনের ৮ লাখ ৬৭০, রবির ৫ লাখ ৬০ হাজার ৯৮৫, বাংলালিংকের ৭ লাখ ৫৫ হাজার ২৪৮ এবং টেলিটকের ৫৭ হাজার ৭২৪টি সিম ঢাকায় ফিরেছে। ফলে ঢাকায় ফিরল মোট ২১ লাখ ৭৪ হাজার ৬২৭টি সিম।
এর আগে ৯ জুলাই রাত পর্যন্ত ঢাকা ছেড়েছিল মোট ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি সিম। এছাড়া ঈদের পরদিন সোমবারও ঈদযাত্রা থেমে থাকেনি। এদিন ঢাকা ছেড়েছিল ১৩ লাখ ৮ হাজার ৬৭৮ সিমের মালিক। এর পরদিন ১১ লাখ ৫১ হাজার ২৩৪ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়ে। ফলে গত চার দিনে ঢাকা ছেড়েছিল মোট ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮ সিম ব্যবহারকারী।
এ বিষয়ে মোস্তাফা জব্বার বলেন, এ তথ্য বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে পাওয়া। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সে তুলনা করা যাবে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গত বছরের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে মোবাইলের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী