টিআইএন ছাড়া বিদ্যুৎ সংযোগ নয়
নতুন বিদ্যুৎ সংযোগের জন্য করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে থেকে বিদ্যুৎ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আইরিন পারভীন স্বাক্ষরিত চিঠিটি গত ২৬ জুন ইস্যু করা হয়।
চিঠিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিগুলোকে দেয়া হয়েছে। এরমধ্যে প্রতিষ্ঠানগুলো চিঠিটি পেয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ওই চিঠিতে উল্লেখ করা হয়, সব সিটি করপোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাভুক্ত সব আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প পর্যায়ের নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে করদাতা শনাক্তকারী নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী