ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সারাদেশে করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৯ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২২ বিকাল ৭:১

সারাদেশে মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪৯ জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৮৭৯ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনে। মঙ্গলবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন। এক দিনে ৯ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এছাড়া ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকায় ৩, খুলনায় ২, ময়মনসিংহে ২ এবং রংপুরের ১ জন রয়েছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ এবং একজন নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন