বিশ্ববিদ্যালয়ের নাম ভুল করায় শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া
বিদ্যুৎ সংকটের ঘাটতি মোকাবেলায় দেশব্যাপী চলমান লোডশেডিংয়ের জন্যে এলাকার নাম প্রকাশ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ -২ (দক্ষিণ) ময়মনসিংহ অঞ্চল। প্রকাশিত তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নামের পরিবর্তে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় লেখা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার হয়।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা নাম ভুলের প্রতিবাদ জানায় এবং বিষয়টি দ্রুত সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবদুল্লাহ আল রিপন নামে এক শিক্ষার্থী বলেন, চার বছরের বিশ্ববিদ্যালয়ের জীবনে বেশ কয়েকবার দেখলাম বিভিন্ন জায়গায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় লেখতে। এ বিষয়ে শিক্ষার্থীরা কথা বললেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো পদক্ষেপ নিতে দেখি নি।বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি ব্যবস্থা গ্রহণ না করলে এমন ঘটনা চলতেই থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডয়ের বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ -২ ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, নাম ভুল করার বিষয়টি ইচ্ছাকৃত নয়। আমাদের সাবস্টেশনে ওই অঞ্চলের ফিডারে (বিদ্যুৎ সরবরাহের যন্ত্র) “কৃষি বিশ্ববিদ্যালয়” নাম লিখা আছে। এজন্যে ঐ সাবস্টেশনের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে ভুল করেছে। অনেক আগে থেকেই এই নাম দেওয়া আছে। এর আগে অভিযোগ আসেনি বলে পরিবর্তন করা হয়নি। আমরা দ্রুতই এ বিষয়টির সংশোধনের কাজটি সম্পন্ন করবো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ভুল করার জন্যে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের মাধ্যমে একটি প্রতিবাদ লিপি পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়ের নাম সঠিকভাবে প্রচার এবং জানানোর জন্যও জনসংযোগ বিভাগকে বলা হবে’।
এমএসএম / এমএসএম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Link Copied