পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ শেখ হাসিনার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিঠিতে তৃণমূল সুপ্রিমোকে বাংলাদেশ সফর এবং সম্প্রতি উদ্বোধন হওয়া বহুল আলোচিত পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
‘এই সেতু সোনার বাংলা নির্মাণে ও বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের বন্ধন আরো সুদৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুবিধাজনক সময়ে মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
আগামী সেপ্টেম্বর মাসেই নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও মমতার সঙ্গে সাক্ষাৎ হবে বলে আশাপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
জামান / এমএসএম
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
Link Copied