ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিয়োগ বাণিজ্যে জড়িত বিমানের সাবেক ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২০-৭-২০২২ বিকাল ৫:১৭
অসদুদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধভাবে বিমানের ক্যাডেট পাইলট নিয়োগ করে শাস্তিযোগ্য অপরাধ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ৪ কর্মকর্তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন (Sanction) প্রদান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
ক্যাডেট, পাইলট নিয়োগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং লিখিত-মৌখিক পরীক্ষায় অবৈধ সুবিধা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বুধবার (২০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোঃ মাহবুব হোসেন । উক্ত চার্জশিট দাখিলের আসামীরা হলেন,অবসরপ্রাপ্ত আবুল মুনীম মোসাদ্দিক আহমেদ, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড,ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল,পরিচালক ফ্লাইট অপারেশন্স এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড,পার্থ কুমার পন্ডিত, প্রাক্তন পরিচালক (প্রশাসন),প্রাক্তন অধ্যক্ষ, বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও ফখরুল হোসেন চৌধুরী,ব্যবস্থাপক (নিয়োগ)। 
 
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ‘আসামিরা ২০১৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ক্যাডেট পাইলট নিয়োগের সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স নির্ধারণে বিমানের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করেননি।নিজেদের ইচ্ছেমত ব্যাখ্যা দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এবং পরে ওই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনীম মোসাদ্দিক আহমেদের ভাতিজাসহ ৩০ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে নিজেরা লাভবান হয়ে এবং ওই প্রার্থীদের অবৈধ সুবিধা দেন।
 
দুদক জানায়, ক্যাডেট পাইলট নিয়োগে ভাইভা পরীক্ষায় সব পরিচালকসহ কমিটির সদস্য সংখ্যা ছিল ১০ জন। গত জানুয়ারিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৬ জন প্রার্থীর মধ্যে ২২ জনকে মৌখিক পরীক্ষায় ফেল করানো হয়েছে। অথচ লিখিত পরীক্ষায় কম নম্বর পাওয়া অনেককেই মৌখিক পরীক্ষায় পাস করানো হয়েছে।
 
অন্যদিকে ১০০ নম্বরের লিখিত পরীক্ষার সঙ্গে আবার ১০০ নম্বরের ভাইভা নেওয়ার কোনো নজির বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালায় নেই। এছাড়া পাইলট নিয়োগের বয়স যুক্তিহীনভাবে ৪০ বছর পর্যন্ত বাড়িয়ে নীতিহীন কাজ হয়েছে, যা অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
 
বর্তমান ও সাবেক সাত পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুদক। তাদের মধ্য ২০১৯ সালের ২৯ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল দাবি করেন, ‘পাইলট নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হয়নি। আর ঘুষ, দুর্নীতিও হচ্ছে না।

এমএসএম / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন