ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৮০ হাজার টন সার-গম কিনবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২২ বিকাল ৬:৩৪

চলতি অর্থবছরে (২০২২-২৩) ৫০ হাজার মেট্রিক টন গম এবং ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এ লক্ষ্যে আলাদা দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার (২০ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় মোট ১০টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ক্রয় কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলাম এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এসএবিআইসি এগ্রি-নিউট্রিন্টস কোম্পানির মাধ্যমে সৌদি আরব থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এই চালানে সার কিনতে ১৬৭ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা ব্যয় হবে।

তিনি আরো জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের জন্য মেসার্স এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন (+৫%) গম কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গম কিনতে ২০৯ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা ব্যয় করা হবে।

আজকের সরকারি ক্রয় কমিটিতে ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এই ১০টি প্রস্তাবের বিপরীতে ব্যয় হবে ১ হাজার ৪০ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৩২ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৭৪৮ কোটি ৩৬ লাখ ৫২ হাজার ৪২২ টাকা এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক অর্থায়নের মাধ্যমে পাওয়া যাবে ২৯১ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৮১০ টাকা।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন