ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

তিন দিন বিদ্যুৎহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২০-৭-২০২২ রাত ৮:৪৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য তিন দিন বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হবে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী সকালের সময়কে বুধবার বিকেলে বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করার কথা জানান তিনি।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার অর্থাৎ ২১ থেকে ২৩ জুলাই ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
প্রধান প্রকৌশলী বলেন, ‘ক্যাম্পাস বন্ধের দিনে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু দুই দিনে এ কাজ শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।’
 
বিদ্যুৎ বন্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ল্যাব কক্ষ, ইন্টারনেট সার্ভার রুমসহ কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। ক্যাম্পাসে বিদ্যুৎ বন্ধ থাকলেও হলে চালু থাকবে। তবে রাতে পুরো ক্যাম্পাসই অন্ধকার আচ্ছন্ন থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
 
রাতে যদি একদমই বিদ্যুৎ সংযোগ না থাকে ক্যাম্পাসে তাহলে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।
 
এদিকে বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। অবশ্য এর মধ্যেই কিছু বিভাগ পরীক্ষা নেবে বলে জানিয়েছে।
 
এরই মধ্যে সাব-স্টেশনের যন্ত্রপাতি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকেই কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
বিশ্ববিদ্যালয়ের একটি সাব-স্টেশন পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহের লোড নিতে পারে না। এজন্য নতুন একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনের জন্য সাব-স্টেশনটি ২০০০ কেভি ধারণক্ষমতার করা হচ্ছে বলে জানান প্রধান প্রকৌশলী।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে