বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের ৭ ধাপ উন্নতি
বৈশ্বিক শান্তি সূচক-২০২১-এ ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯১তম। সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রকাশিত বিশ্ব শান্তি বিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই তালিকায় আগের বছরের অবস্থান ধরে রেখে শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। তবে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। পাশাপাশি দুই ধাপ এগিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। তবে অবনমন হয়েছে পর্তুগালের। দেশটি দুই ধাপ নেমে এসেছে চতুর্থ স্থানে।
এদিকে, তালিকার সর্বনিম্ন স্থান অর্থাৎ ১৬৩তম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। এর আগের সূচকেও দেশটির অবস্থান ছিল সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে নেপাল। দুই ধাপ পিছিয়ে দেশটির অবস্থান ৮৫তম। এরপরই আছে বাংলাদেশ। অবাক করার বিষয় হলো, ঋণ এবং সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ১৯ ধাপ পিছিয়েও বর্তমানে অবস্থান করছে ৯৫তম স্থানে। এছাড়া এই সূচকে ভারতের অবস্থান ১৩৫তম। দেশটি দুই ধাপ এগিয়েছে। দক্ষিণ এশিয়ার অপর দেশ পাকিস্তান বর্তমান সূচকে রয়েছে ১৫০তম স্থানে। দেশটি দুই ধাপ পিছিয়েছে।
এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহিংসতার ভয়ে সবচেয়ে কম ভীত হয় ভারত ও বাংলাদেশের জনগণ। ভারতের প্রায় ২৩ শতাংশ মানুষ সহিংসতার ভয়ে থাকেন এবং বাংলাদেশে এই হার শতকরা ২৫।
জামান / জামান
প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা
ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট
মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর
চার দিনের সফরে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান