ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোডশেডিংয়ের তথ্য জানাতে এসএমএস পাঠাবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৭-২০২২ সকাল ৯:৪৫

লোডশেডিংয়ের বিষয়ে গ্রাহকদের অবহিত করার জন্য মোবাইলে মেসেজ পাঠানোর নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে দুটি এসএমএস পাঠানোর কথা বলা হয়েছে। গতকাল বুধবার (২০ জুলাই) বিদ্যুৎ বিভাগ থেকে এমন একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের পদক্ষেপ নেয়া হয়েছে। ওই লোডশেডিংয়ের বিষয়ে বিতরণ সংস্থা/কোম্পানিগুলো সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের দুটি এসএমএসের মাধ্যমে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

নির্দেশনায় প্রথম এসএমএসে ‘Sorry for the load shedding and schedule of the load shed in the specific areas.’ আর দ্বিতীয় এসএমএসে ‘Contact number of hotline, complain centers and concern duty officers; so that consumers can inform any load shedding or power cuts which is not included in the schedule sent’- এই বার্তা পাঠানো হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিলিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে উদ্দেশ করে এ নির্দেশনা জারি করা হয়েছে।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন