ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইউজিসির মেধাবৃত্তির জন্য মনোনয়ন আহ্বান কুবির


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ১১:৫১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী এবং মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির জন্য আবেদন আহ্বান কেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই বৃত্তি প্রদান করবে। বুধবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক (সম্মান) পরীক্ষা সম্পন্নকারী ছাত্র-ছাত্রীদের যারা মধ্যে অনুষদে সর্বোচ্চ সিজিপিএ /নম্বরধারী, তাদের মধ্য থেকে ইউজিসি মেধাবৃত্তি প্রদান করা হবে।

মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী ক্যাটাগরির ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩য়, ৫ম ও ৭ম সেমিস্টারে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাদের ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়েছে, তাদের মধ্য থেকে অনুষদে সর্বোচ্চ সিজিপিএ/নম্বরধারীদের কাছ থেকে ইউজিসির মেধাবৃত্তির জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে ২য়, ৪র্থ, ৬ষ্ঠ সেমিস্টারের ফলাফল কপিসহ আগামী ১৪ আগস্টের মধ্যে www.ugc.gov.bd ওয়েবসাইট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে পূরণপূর্বক সকল কাগজপত্রাদি বিভাগ ও সংশ্লিষ্ট অনুষদের মাধ্যমে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

জামান / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী