সমালোচনা না করে মানুষের পাশে দাঁড়ান : মাইনুল হোসেন খান নিখিল
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা শুধু সরকার ও আওয়ামী লীগের সমালোচনা করে। সরকারের উন্নয়ন মূলক কাজ তাদের চোখে পড়ে না। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা সারা দেশে বৃক্ষরোপন করছে। অথচ একটা বর্ষার মৌসুমে বিএনপি বা তাদের সহযোগী অঙ্গ সংগঠনগুলোর কোনো নেতাকর্মীদের একটি গাছের চারাও লাগাতে দেখা যায়নি। তারা শুধু সমালোচনা করতে জানে, দেশের স্বার্থে মানুষের স্বার্থে এগিয়ে আসে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ১৯ নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসুচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিখিল বলেন, সবুজ দেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন তারই অংশ হিসেবে যুবলীগের নেতাকর্মীরা সারা দেশে গাছের চারা রোপন করছে। এ সময় তিনি যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে অন্তত একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণের আহ্বান জানা।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান কামরুলসহ কেন্দ্রীয়, মহানগর ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’