ই-ভোট ও সেনা চায় বাংলাদেশ জাতীয় পার্টি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোট ও নির্বাচনের ৩ মাস পূর্বে থেকে এবং নির্বাচনের পর কমপক্ষে এক মাস পর্যন্ত মেজিট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনসহ ১২টি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি। বৃহস্পতিবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে দলটি এসব প্রস্তাবনা দেয়।
লিখিত প্রস্তবনায় দলের চেয়ারম্যান অধ্যাপক এম এ মুকিত বলেন, এ কথা অনস্বীকার্য যে ২০১৪ সালের ৫ জানুয়ারী ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ব্যাপারে দেশে-বিদেশে অনেক প্রশ্ন রয়েছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক এই
বাংলাদেশে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠার প্রেক্ষাপট সৃষ্টি হওয়া দু:খজনক। অপনাদের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর অনেক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বেই আপনারা আপনাদের সততা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে এমন ভূমিকায় অবতীর্ন হবেন যাতে করে বিতর্কমুক্ত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জনগণ আপনাদের প্রতি আস্থাশীল হতে পারে।
বাংলাদেশ জাতীয় পার্টির প্রস্তাবনাগুলো হলো-
১) সকল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের নিকট নির্বাচন কমিশনের পক্ষ হতে প্রস্তাব প্রেরন করতে হবে।
২) নির্বাচনের কমপক্ষে ৬ মাস পুর্বে ভোটারদের হালনাগাদ তালিকা ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশের ব্যবস্থা করতে হবে।
৩) নির্বাচনের ৩মাস পুর্ব থেকে এবং নির্বাচনের পরবর্তী কমপক্ষে একমাস পর্যন্ত মেজিট্রেসী ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের ব্যবস্থা গ্রহন করতে সরকারকে অনুরোধ জানাতে হবে।
৪) নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষে আমাদের আইন শৃংখলা বাহিনীর ও নির্বাচন কমিশনের জনবলের সল্পতার কথা বিবেচনা করে জাতীয় নির্বাচন প্রশাসনিক বিভাগ ওয়ারি অর্থাৎ এক বিভাগে একদিন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন এবং নির্বাচন শেষে এক দিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে।
৪) যে সকল কর্মকতার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল বা আছে এমন কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার সকল পর্যায়ে দায়ীত্ব প্রদান থেকে বিরত রাখতে হবে।
৫) ভোট দানের গোপন কক্ষ ব্যতিত প্রতিটি ভোট কেন্দ্রে ও বুথে অনিয়ম রোধে সি.সি ক্যামেরা স্থাপন এবং ভোট কেন্দ্রের বাহিরে বড় মনিটরে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬) প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করে বিদেশে অবস্থিত দুতাবাস ও কন্সুলেটগুলোতে তাদের ভোট গ্রহণের ব্যবস্থা গ্রহন এবং এই ভোট গ্রহন কার্যক্রমে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না বা বর্তমানে নাই এমন কর্মকর্তাদের দায়ীত্ব প্রদান নিশ্চিত করতে হবে।
৭) আগামী নির্বাচন থেকেই সল্প পরিসরে হলেও ই-ভোটিং চালু করতে হবে।
৮) সকল দল না চাইলে ইভিএম ব্যবহার করা যাবে না।
৯) নির্বাচন কমিশনের খরচে ও উদ্যোগে অংশ
গ্রহণকারী সকল প্রার্থীদের পর্যাপ্ত পরিমান পরিচিতি সভা (এক মজ্ঞে সবাই) অনুষ্ঠানের বিধান করতে হবে।
১০) সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নসহ এবং নির্বাচন পরবর্তী সহিংসতা রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১১) ব্যালট পেপারে “না” ভোট এর বিধান চালু করতে হবে।
১২) নির্বাচনের সময় সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যগন সরকারী ব্যয়ে অনুষ্ঠিত বিভিন্ন সভা-সমাবেশে নির্বাচনী প্রচারাভিযান চালায়। অন্যদিকে অনেক বিরোধী দলকে অনেক রানৈতিক সভা-সমাবেশ করতে দেয়া হয় না। তাই সরকারী ব্যয়ে অনুষ্ঠিত সভা-সমাবেশে নির্বাচনী প্রচারনা চালানো হতে বিরত রাখতে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। পক্ষান্তরে বিরোধী দলগুলো যাতে এখন
থেকেই সভা-সমাবেশ করতে পারে তাহা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ভুমিকা রাখতে হবে।
আমরা আশা করি, নির্বাচন কমিশনকে থেকেই সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির ১৩ সদস্যের প্রতিনিধি দল, প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল
পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক
সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
Link Copied