ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

এবার নিজের সম্পদের বর্ণনা দিলেন পরী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২১ দুপুর ১০:৪০

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বোট ক্লাব কাণ্ডে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি। আলোচনার পাশাপাশি সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে। নায়িকার বিলাসবহুল জীবন নিয়ে প্রশ্ন ওঠে সর্ব মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে। এমনকি তার কর্মক্ষেত্রের পরিচিতজনেরাও আড়ালে এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এবার সেই কথার জবাব দিলেন নায়িকা।

পরীমনি ফেইসবুক পেইজে তার সম্পদের বিষয়টি উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন- ‘আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে- সত্যি। বড় বড় সম্মানিত শিল্পীরাও পেছনে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতে পারতেন চাইলে। যাই হোক, এসবের একটু পরিত্রাণ দরকার এবার।’

পরীমনি গাড়ি এবং ফ্ল্যাটের বর্ণনা দিয়ে লিখেছেন- ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি।’

নিয়মিত কর প্রদান করেন জানিয়ে আলোচিত এই চিত্রনায়িকা লিখেছেন- ‘আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার কোনো ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমনটা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করবো ইনশাআল্লাহ।’

তিনি লিখেছেন- ‘মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ।’

উল্লেখ্য, পরীমনি অভিনীত সর্বশেষ সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছে কিছু দিন আগে। এছাড়া খুব শিগগিরই ‘বায়োপিক’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন এই নায়িকা। 

প্রীতি / প্রীতি

লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত অনুষ্ঠিত 

‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

মাহি আসছেন তিন রূপে

মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন

প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা

আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি