ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

হাতিরঝিল এলাকা থেকে র‍্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী আটক


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ২:৪

ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার রাত ১১টার দিকে  হাতিরঝিল থানাধীন মীরবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মো. আরিফ @ বাবু (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করে।
আরিফ শরীয়তপুরের গোসাইরহাট থানার আবুল কালাম আজাদের ছেলে। তার পকেট হতে ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০টি মোবাইলফোন, ২টি সীমকার্ড, ১টি চাকু, ১টি মাদক সেবনের পাত্র এবং নগদ ২ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে ক্রয় করে নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তার নামে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন শুরু: ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ

আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি

রাষ্ট্রপতির সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সরকার পোশাক শ্রমিকদের দাবির প্রতি আন্তরিক : তথ্য প্রতিমন্ত্রী

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর ২য় বৈঠক

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮

বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি

ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী