ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নামসর্বস্ব দলের সাথে বৈঠক বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৭-২০২২ বিকাল ৫:৩৩
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নামসর্বস্ব নানা দলের সাথে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে যে তারা চরম রাজনৈতিক সংকটে রয়েছে।
 
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসিতে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য 'শুধু বিএনপি নয়, পুরো জাতি সংকটে আছে' এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী একথা বলেন। 
 
ড. হাছান বলেন, প্রথমত করোনা ও দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবী আজ সংকটের মুখে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের জন্য সবাইকে পরামর্শ দেয়া হয়েছে এবং হচ্ছে। ইউরোপের অনেক দেশে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি, সেখানেও কোথাও কোথাও লোডশেডিং হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছে। 
 
৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রে ৮.৬% ও যুক্তরাজ্যে ৯.১%, তুরস্কে ৭৩.৫%, শ্রীলংকায় ৩৯.১%, পাকিস্তানে ১৩.৮%, ভারতেও ৭ শতাংশের ওপরে- সমগ্র পৃথিবী আজ সংকটের মুখে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। সমগ্র পৃথিবী সংকটে থাকলে বাংলাদেশে তার কিছুটা আঁচড় পড়বে সেটা স্বাভাবিক। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের চেয়ে পরিস্থিতি অনেক ভালো সামাল দিচ্ছেন। সেজন্যই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত অর্থনীতিবিদদের গবেষণায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই।
 
বরং বিএনপি চরম রাজনৈতিক সংকটে আছে বলেন মন্ত্রী হাছান। তিনি বলেন, 'গত নির্বাচনে তারা বাম-ডান, অতিবাম-অতিডান সব দলের ঐক্য করে বিএনপি ঝুলিতে মাত্র পাঁচটি সংসদীয় আসন পেয়েছে। এবার দেখি কিছু কিছু দলের সাথে তারা বৈঠক করছে, যেসব দল অণুবীক্ষণযন্ত্র দিয়ে দেখার বিষয়। এ ধরনের নামসর্বস্ব দল যে আছে, সেটি আমরা বিএনপির বৈঠকের পর জানতে পারছি। এদের সাথে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে তারা চরম রাজনৈতিক সংকটে আছে।' 
 
এরপর বিএফডিসি'র জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে গত ৮ জুলাই প্রয়াত সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার আলম খান এবং অভিনয়শিল্পী শর্মিলী আহমেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী দেশের চলচ্চিত্র অংগনে তাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং চলচ্চিত্র অংগনের প্রয়াত গুণীজনদের স্মৃতি সংরক্ষণের জন্য বিএফডিসিকে পরামর্শ দেন। 
 
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত এই স্মরণসভায় পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের পরিচালনায় বক্তব্য রাখেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, বিশিষ্ট অভিনেতা আলমগীর, সংগীত পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রয়াত শর্মিলী আহমেদের ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে

নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা

ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার