ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ২:৩৬

আসন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেল। এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

রোববার (১১ অক্টোবর) কেরানীগঞ্জের ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বিআরটিএর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। এতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়কে চলাচলের সময় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, যাত্রী হিসেবে করণীয়, চালকের দায়িত্ব ও কর্তব্য এবং পথচারী হিসেবে নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। সড়কের নকশা ও ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর এবং কেরানীগঞ্জ ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা।

aliul / aliul

প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে

নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা

ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি

সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২