নারী কেলেঙ্কারি যেন পিছু ছাড়ছে না জবি ছাত্রলীগের
নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকায় স্থগিত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের কমিটি। এরই মাঝে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে খোদ সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এর আগে সাধারণ সম্পাদক আক্তার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে যৌন হয়রানির অভিযোগ তোলেন সংগঠনেরই এক নারী কর্মী। এবার তাতে ঘি ঢাললেন সংগঠনের আরেক নারী কর্মীর সাথে সভাপতি গ্রুপের এক কর্মীর ফোনালাপ।
ফোনালাপে শোনা যায়, সভাপতি ইব্রাহিম ফরাজী গ্রুপের মেয়েদেরকে নিয়ে রিসোর্টে নিয়ে যাওয়ার বিষয়টি। ফোনালাপের একপ্রান্তে ছিলেন সভাপতি গ্রুপের মেহেদি হাসান জনি।
ফোনালাপের বিষয় জানতে চাইলে ওই নারী কর্মী বলেন, ছাত্রলীগের কমিটি স্থগিত হওয়ার পর আমি পরবর্তীতে যারা ভারপ্রাপ্ত আসতে পারেন তাদের সাথে শোডাউনে যাই। এটা দেখে মেহেদি হাসান জনি আমাকে ফোন দেয়। এরপর এসব কথাবার্তা হয়। আমি তাকে বলি ভাই ওখানে (প্রসিডেন্ট গ্রুপে) তো মেয়েদের কে রিসোর্টে যাওয়ার জন্য আশাকারা দেয়া। আর আমি তো কারো সাথে ঘুরতেও যাইনা, কারোর সাথে রিসোর্টেও যাইনা। তখন আমাকে বলা হয় ‘যাওনা কেন? ঘুরতে যাবা তুমি।’
পরে মেহেদি হাসান জনি রিসোর্টে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘ওটা হলো আমাদের পটুয়াখালীর এক বড় ভাইয়ের রিসোর্ট। এখানে আমরা নিজেরাই যাই। ওটা কোনো বিষয় না। এসব নিউজে কিছু হয়? তুমি বলো তোমারে নিয়ে আমি নিউজ করে দেই, কয়টা লাগবে? নিউজে কিছু হয়না। এগুলা আহামরি কোনো বিষয় না।
তিনি আরো বলেন, "সাংবাদিকরা এসব নিউজ করলেও কিছু যায় আসে না। যারা সেন্ট্রালে বসে থাকে তারাও জানে সাংবাদিকরা কি কি নিউজ করে আর না করে।"
পরে মেহেদি হাসান জনি আরো বলেন, সাংবাদিকরা এসব নিউজ করেছে শুধু জগন্নাথ এটা পেরেছে। কারণ আমরা ঢাকা ভার্সিটির আন্ডারে একটা দাসত্বের মতো চলি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রীদের আবাসিক ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ থেকে মেয়ে নিয়ে আমোদ প্রমোদ করার বিষয়টি সামনে এসেছে। আর এসবে অভিযোগের তীর খোদ শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ২৯ জুন ছাত্রী হল থেকে সভাপতি ইব্রাহিম ফরাজির অনুসারী ১৫-২০ জন মেয়েদের নিয়ে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী রিসোর্টে নিয়ে যায়। কেরানিগঞ্জের শ্যামল বাংলা রিসোর্টে বিকেলে নিয়ে সেখানে প্রায় মধ্য রাত পর্যন্ত থাকে। সূত্র জানায়, রিসোর্টে ছাত্রী হলের মেয়েরা সহ বাহিরের ও ৮-১০ জন মেয়ে ছিলো। সেখানে সভাপতির অনুসারী কর্মীদের জন্যও কক্ষ বরাদ্দের ব্যবস্থা ছিলো বলে জানা যায়। এছাড়াও সেখানে ডিজে পার্টিও করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে রাত সাড়ে নয়টার পর প্রধান ফটক বন্ধ হওয়ার কথা থাকলেও সেদিন সেই নারী ছাত্রলীগ কর্মীরা মধ্যরাতে হলে প্রবেশ করে। যা ক্যাম্পাসের নিয়ম বহির্ভূত।
এ ব্যাপারে ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘হ্যাঁ ওইদিন ওরা আবেদন করে গিয়েছিল। তাদের কোথায় যেন অনুষ্ঠান ছিলো তার জন্য আগে থেকেই বলে গেছে। এবং যথারীতি চলে এসছে।’ তবে অনুষ্ঠানের নাম করে রিসোর্টে অবস্থানের বিষয়ে জিজ্ঞেস করলে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে স্থগিত কমিটির সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, আমরা গিয়েছিলাম। তবে সেটি পারিবারিক অনুষ্ঠান ছিল। মেহেদী ভাইয়ের স্ত্রীর দাওয়াতে বেশ কয়েকজন মেয়ে ও ছেলে গিয়েছিল। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied