ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবির এক ভবনেই সচল ৭০০ টন এসি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ১২:১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনেই সচল প্রায় ৭০০ টন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি)। বিশ্ববিদ্যালয়ের ‘নিয়ম না থাকলেও’ বিভাগের অফিস কক্ষ গুলোও করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত। বেশ কয়েকটি শ্রেণিকক্ষেও আছে এসি। এতে অপচয় হচ্ছে বিদ্যুৎ। যদিও জবি প্রকৌশল দপ্তরের দাবি, তাদের অজান্তেই ঘটেছে এমন সব ঘটনা। আর প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানিয়েছেন, বিদুৎ সাশ্রয় নিয়ে আলোচনায় উপাচার্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
 
প্রকৌশল দপ্তর থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ পুরো বিশ্ববিদ্যালয়ে প্রায় এক হাজার টন এসি রয়েছে। বিভাগের অফিস রুমে এসি ব্যবহার করার কোনো নিয়ম নেই। বিভাগগুলো অফিসরুমে ইঞ্জিনিয়ারিং দপ্তরকে না জানিয়েই নিজেরাই এসি লাগিয়েছে।
 
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের শ্রেণিকক্ষগুলোতে  শিক্ষার্থীরা না থাকার পরও এসি, লাইট, ফ্যান চালু রয়েছে। এদিকে, প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিল আসে প্রায় তিন থেকে চার লাখ টাকা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক ইঞ্জিনিয়ারিং দপ্তরের একাধিক প্রকৌশলী বলেন, ‘প্রতি রুমে এসি লাগানোর কোনো যৌক্তিকতা নেই। বিভাগগুলো নিজেদের মতো এসি কিনে এনে নিজেরা মিস্ত্রি দিয়ে লাগিয়ে নেয়। পরে এসিতে সমস্যা হলে তখন ইঞ্জিনিয়ারিং দপ্তরে আসে।’
 
এ বিষয়ে প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘সরকার যেহেতু বিদুৎ সাশ্রয়ের জন্য নির্দেশনা দিয়েছে, আমাদেরও সেটা মানা উচিত। উপাচার্যের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
 
সারা বিশ্বে জ্বালানি সংকটের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক কাজী সাইফুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত হবে এসি ব্যবহার না করা।’
 
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘একটা মিটিংয়ে উপাচার্য স্যার কীভাবে বিদুৎ সাশ্রয় করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে