ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ওয়াশিংটনে ফের বন্দুক হামলা, নিহত ১


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ১২:১৯

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। রেনটন পুলিশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ৯১১ নম্বরে ফোনকল পায় তারা যে রেনটনে বন্দুক হামলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি কি কারণে এ হামলার ঘটনা।রেনটন শহরে এক লাখ ৬ হাজার মানুষের বসবাস। এটি সিয়াটলের ১২ মাইল দূরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।গত মাসেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। জানা যায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।

মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি। এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।

সূত্র: সিএনএন

এমএসএম / এমএসএম

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি