ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে হোটেল ব্যবসায়ীদের দখলে পাবলিক টয়লেট


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ৩:২৩

পিরোজপুরের নাজিরপুরের সদর বাজারের পাবলিক টয়লেট এখন হোটেল ব্যবসায়ীদের জ্বালানি কাঠের গোডাউন। জনবহুল নাজিরপুর উপজেলা সদর বাজারে একটি মাত্র পাবলিক টয়লেট নির্মাণ সম্পন্ন হয়েছিল। টয়লেটটি চালু হতে না হতেই এ পরিস্থিতি হয়েছে।  

প্রতিনিয়ত ৯টি ইউনিয়নসহ নাজিরপুরে আসা হাজার হাজার মানুষ দাপ্তরিক কাজে এসে প্রাকৃতিক ডাকে সাড়া দিলে পড়তে হয় বিপাকে। এছাড়াও সদর বাজারের শত শত ব্যবসায়ীও এ সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা সমাধানে উপজেলা সদরে আসা মানুষগুলোর একমাত্র মসজিদ এবং অফিসগুলোর টয়লেট ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এতে বিব্রত পরিস্থিতির শিকার হন অফিস-আদালতের লোকজন এবং মসজিদের মুসল্লিরা।

বর্তমানে পাবলিক টয়লেটটি স্থানীয় কয়েকটি হোটেলের ব্যবসায়ীরা জ্বালানিক কাঠের গোডাউন হিসেবে ব্যবহার করছেন এবং একটি নিজেদের ব্যক্তিগত টয়লেট হিসেবে ব্যবহার করছেন।  

জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ১০ লখ টাকা ব্যয়ে পাবলিক টয়লেটটি নির্মাণের কাজ সম্পন্ন হলেও জনগণের কোনো কাজে আসছে না।

এ ব্যাপারে নাজিরপুর উপজেলা সদর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. পান্নু ফরাজি জানান, তৎকালীন সহকারী কমিশনারের (ভূমি) সময় পাবলিক টয়লেটটির নির্মাণকাজ সম্পন্ন হলেও ব্যবহার করার অনুমতি দেননি। এর কারণ হিসেবে তিনি বলেন, সরকারি খাস জমিতে তার অনুমতি ব্যতিরেকে এটি নির্মাণ করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ বলেন, আমি সহকারী কমিশনারের (ভূমি) সাথে কথা বলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করব। 

এমএসএম / জামান

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে

প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির

বিক্রম মিশ্রির সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?