বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও মুক্ত আলোচনা সভার আয়োজন করে বাকৃবি’র মাৎস্যবিজ্ঞান অনুষদ।
দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়। এরপর ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারিরা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও সকাল ১১টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে অনুষদীয় সভা কক্ষে একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, জিডিপিতে একটি বড় অবদান রাখছে বাংলাদেশের মৎস্য সম্পদ। আর এই মৎস্য সম্পদ উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ দেশের জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সম্পদকে কাজে লাগানোর জন্য বাকৃবি সবসময় অবদান রেখে যাবে।
এমএসএম / এমএসএম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Link Copied