দেশে ফিরেছেন ২৬৫০৪ জন হাজী
সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত ২৬ হাজার ৫০৪ জন হাজী দেশে ফিরেছেন। রোববার (২৩ জুলাই) রাত ২টায় হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানা গেছে।
বুলেটিনে বলা হয়, হাজীদের নিয়ে এ পর্যন্ত ৭২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি।
এবার মোট ৬০ হাজার ১৪৬ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছেন। তাদের বহন করতে ফ্লাইট পরিচালিত হয় ১৬৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে পরিবহন করেছে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটে পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটে পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।
গত ১৪ জুলাই হাজীদের নিয়ে প্রথম ফ্লাইট দেশে ফেরে। গত ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
জামান / জামান
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা