ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জ্বালানি সংকট বাড়বে কি-না এখনই বলা যাচ্ছে না : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ২:৫১

জ্বালানি সংকট বাড়বে কি-না তা এখনই বলা যাচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জ্বালানি সংকট আরো বাড়বে কি-না তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবেলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবেলা করা যাবে।

তিনি আরো বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি-না এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চা খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় বিএনপি নির্বাচনে আসুক।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার কতটা উদ্বিগ্ন- জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এখন সংকট সারাবিশ্বে চলছে। জ্বালানি, গ্যাসে সংকট, ব্যাপারটা সবাই জানে। এখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব রয়েছে। এটা আসলেই বৈশ্বিক সংকট। আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। কাজেই এর প্রভাব আমাদের মধ্যে আসবে না, এটা মনে করার কারণ নেই।

সংকট যদি খারাপের দিকে যায় তা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত দেশ পরিচালনায় সংকটে ট্রাবল স্যুটার হিসেবে কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে আমরা বিষয়গুলো এখনো সামাল দিতে পারছি। খাদ্যে আমাদের সমস্যা নেই। তবে জ্বালানি নিয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে আমার মনে হয় পরিস্থিতি সামাল দিতে পারব। প্রধানমন্ত্রী আজও বলেছেন, আমাদের এগুলো মেইনটেইন করতে হবে। সবাইকে তিনি এ কথা বলে দিয়েছেন।

এমএসএম / জামান

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে

নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা

ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি

সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট