করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮
দেশে মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ২৯ হাজার ২৭১ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। মহামারী শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন ল্যাবে ৬ হাজার ৯৩৯টি নমুনা সংগ্রহ ও ৬ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
জামান / জামান
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা
ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার