ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

১২ দিনে দেশে ফিরলেন ২৮৫১৭ হাজী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২২ সকাল ৯:৫৭

পবিত্র হজ পালন শেষে ১২ দিনে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ২৮ হাজার ৫১৭ জন হাজী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে

বুলেটিনের তথ্যমতে, হজ শেষে সোমবার (২৫ জুলাই) দেশে ফিরেছেন দুই হাজার ১৩ জন হাজী। এ নিয়ে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৮ হাজার ৫১৭ জন হাজী। রোববার (২৪ জুলাই) পর্যন্ত ২৬ হাজার ৫০৪ জন হাজী দেশে ফিরেছিলেন।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৭৭টি ফ্লাইটে হাজীরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

সরকারি ব্যবস্থাপনায় যাওয়া বিজি-১৩৫ ফ্লাইটের হাজীরা এখন মদিনায় অবস্থান করছেন। সোমবার সকাল পৌঁনে ৯টায় মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে নির্বিঘ্নে সেখানে পৌঁছেছেন হাজীরা।

জামান / জামান

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে

নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা

ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি

সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার