বশেফমুবিপ্রবি'র রেজিস্ট্রার হলেন জবি'র সৈয়দ ফারুক
জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের একান্ত ব্যক্তিগত সহকারী (পিএস টু ভিসি) হিসেবে কর্মরত।
মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) খান মো. ওয়ালির রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগপত্রে বলা হয়েছে, বশেফমুবিপ্রবি সিন্ডিকেটের ১১ তম সভার ১১ (ক) নং সিদ্ধান্তের অনুমোদনক্রমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘রেজিস্ট্রার’ এর স্থায়ী পদে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগ আদেশ জারীর এক মাসের মধ্যে যোগদান করতে হবে। অন্যথায় এই নিয়োগ বাতিল গণ্য হবে বলেও পত্রে বলা হয়েছে। তাকে দুই বছর শিক্ষানবিশকালে থাকতে হবে। উপযুক্ত কারণ সাপেক্ষে শিক্ষানবিশকাল এক বছর বাড়ানো যেতে পারে বলেও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় আইনের ৩৯ (৫) ধারা অনুযায়ী তিনি কোন রাজনৈতিক মতামত প্রচার করতে পারবেন না এবং নিজেকে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রাখতে পারবেন না। যোগদানের সময়ে তিনি কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নন এই মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।
সৈয়দ ফারুক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এ তথ্য ও প্রকাশনা কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ কর্মকর্তা পদে যোগদান করেন। পরে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) পদে পদোন্নতি লাভ করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied