৪ পৌরসভা এবং ১৫ ইউপি নির্বাচন আজ
দেশের চারটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকারের অর্ধশতাধিক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। বুধবার (২৭ জুলাই) দুটি নির্বাচন ব্যালট পেপারে এবং অন্যগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, আজ চারটি পৌরসভার সাধারণ নির্বাচন, তিনটি পৌরসভার তিনটি পদে উপ-নির্বাচন, ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, ৩৫টি ইউনিয়ন পরিষদের ৩৬টি পদে উপ-নির্বাচন, ১৪টি ইউনিয়ন পরিষদের ১৬টি পদে পুনর্নির্বাচন ও দুটি উপজেলার দুটি ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
যে চারটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- জয়পুর হাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা।
যে ১৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার; পাবনার সাঁথিয়ার করমজা; টাঙ্গাইল সদরের ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুরের মধুখালির ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (উত্তর); চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও এবং লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী ও চর আব্দুল্যাহ।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব নির্বাচনে আট শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামান / জামান
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা
ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার