ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিদ্যুৎ উৎপাদন খাতে জ্বালানি খাতে ব্যাংকঋণের শর্ত শিথিল 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৭-২০২২ সকাল ৯:৪৫

বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে জ্বালানি খাতসংশ্লিষ্টদের জন্য ব্যাংকঋণের শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে চাইলে জ্বালানি খাতের যে কোনো কোম্পানি মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ নিতে পারবে। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধী ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি খাতের গ্রাহকদের জন্য কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬ খ(১) ধারা ৬ মাসের জন্য শর্ত শিথিল করা হয়েছে। ওই ধারার বর্ণনা অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেয়া সব ঋণ সুবিধার আসল অঙ্কের পরিমাণ কোম্পানির মোট মূলধনের শতকরা ২৫ শতাংশের অধিক হতে পারবে না।

ব্যাংক কোম্পানি আইন, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে ঋণ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ(১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হবে না।

তবে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শতাংশে উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী ৬ মাসের জন্য ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

জামান / জামান

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে

নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা

ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি

সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট