বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
এক দিন বৃষ্টি বাড়ছে তো পরদিন আবার কমে যাচ্ছে। শ্রাবণে এসেও অনেকটাই এভাবে লুকোচুরি খেলছে বৃষ্টি। বৃষ্টির প্রবণতা ফের কমের দিকে। এজন্য বুধবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে কিছু কিছু অঞ্চলে ফের তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (২৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ স্থানেই হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
মঙ্গলবার প্রায় সারাদিনই ঢাকার আকাশ ছিল মেঘের দখলে। দফায় দফায় হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মঙ্গলবার ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বুধবার সকাল থেকে ঢাকার আকাশে রোদ। মেঘের আনাগোনা খুবই কম।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় রয়েছে জানিয়ে নাজমুল হক জানান, আগামী দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।
জামান / জামান
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা
ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট
মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর