ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বেশি চট্টগ্রামে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ১২:১১

দেশের মোট জনসংখ্যার ১ দশমিক ৪৫ শতাংশ মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এর মধ্যে অঞ্চলভেদে সবচেয়ে বেশি সৌরবিদ্যুতের ব্যবহার হয় চট্টগ্রামে। বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বিবিএস প্রতিবেদনে দেখা গেছে, দেশের মোট জনসংখ্যার ১ দশমিক ৪৫ শতাংশ মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এর মধ্যে অঞ্চলভেদে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৫ দশমিক শূন্য ৬ শতাংশ মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এ বিভাগের বিদ্যুতের সুবিধা এখনো পাননি এমন সংখ্যাও বেশি। চট্টগ্রাম বিভাগের ১ দশমিক ২৩ শতাংশ মানুষ এখনো বিদ্যুৎ সেবার সুবিধা পাননি।

বিবিএসের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এমএসএম / জামান

ঢাকার যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

মিরপুরে গাড়ি চাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

শাড়ির নিচে কুশ-মদ নিয়ে শাহজালাল বিমানবন্দরে, গ্রেপ্তার দুই ভারতীয়

বছর আসে বছর যায়, রোহিঙ্গারা যায় না

বিমানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন এনামুল কবির

৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

উপকূলে খাবার পানিতে লবণাক্ততা, হৃদরোগের ঝুঁকিতে প্রতি পাঁচজনে একজন

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

ডিএমপির অভিযানে ২১৪৪ মামলা, আট শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ