রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যুদ্ধের ফলে খাদ্য-জ্বালানিসহ বিভিন্ন সংকট তৈরি হয়েছে বলেও জানান তিনি। বুধবার (২৭ জুলাই) ডি-৮ মন্ত্রীদের ২০তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
সরকারপ্রধান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের মতো দেশগুলোকে সবচেয়ে বেশি ধকল সইতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশিরভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সাহসিকতার সঙ্গে এই মানবিক সংকট মোকাবেলায় আমাদের সবার এগিয়ে আসা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারী, সংঘাত, খাদ্য এবং জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে। এ সময়ে বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা প্রয়োজন এবং বৈশ্বিক সংহতি আগের চেয়ে বেশি মনোযোগের দাবি রাখে।
তিনি বলেন, আসুন সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমাদের সম্ভবনাগুলোকে কাজে লাগাতে একসঙ্গে কাজ করি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সারা বিশ্বে সৃষ্ট মানবিক সংকট সাহসিকতার সঙ্গে মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারীর প্রভাবে সারাবিশ্ব যখন গভীর সংকটে, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে নতুন বিপদের দিকে ঠেলে দিয়েছে।
জামান / জামান
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা
ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট
মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর