ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার-ভিডিপি’র নব নিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ৩:৪৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।

তিনি আজ ২৭ জুলাই ২০২২ খ্রি. তারিখ রোজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। একই সময় তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদদের এবং বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুন এর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, পরিচালক (ঢাকা রেঞ্জ), গোপালগঞ্জ আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে

নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা

ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি

সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী