ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে ‘ব্লু ইকোনমি: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২২ রাত ১০:৩১
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ব্লু ইকোনমি: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
 বুধবার (২৭ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
 
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. চয়ন গোস্বামীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং ফিশারিজ টেকনোরজি বিভাগের অধ্যাপক ড. নওশাদ আলম।
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি-বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো-২০২১ প্রাপ্ত অধ্যাপক ড. এম আফজাল হোসাইন। তিনি বলেন, বিশাল সমুদ্র বাংলাদেশের অর্থনীতিতে অপার সম্ভাবনাময় একটি ক্ষেত্র। বিশ্বের অনেক দেশ এই সমুদ্র সম্পদ ব্যবহার করে অর্থনীতিকে শক্তিশালী করেছে। চীন, মায়ানমার, জাপান ইতোমধ্যে সমুদ্র সম্পদ ব্যবহারে নানান পদক্ষেপ গ্রহণ করে এর সুফল ভোগ করছে।
 
তিনি আরো বলেন, বাংলাদেশের সমুদ্র শৈবাল ব্যবহারে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিলে অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হবে। সমুদ্র শৈবাল মিনারেল এবং ভিটামিনে ভরপুর। সেটি পোল্ট্রির খাবার হিসেবে ব্যবহার করা হলে সেই পুষ্টি পাবে সাধারণ মানুষ। এর ফলে সমুদ্র শৈবালের সাথে সাথে পোল্ট্রি সেক্টরেরও উন্নতি হবে।

এমএসএম / এমএসএম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত