দেশে ফিরেছেন আরও ২১৩৩ হাজী
হজ শেষে আরো ২ হাজার ১৩৩ জন হাজী দেশে ফিরেছেন। এ নিয়ে বুধবার (২৭ জুলাই) পর্যন্ত এ বছর সৌদি আরব থেকে দেশে ফেরা হাজীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯১৫ জনে। বৃহস্পতিবার (২৮ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৯০টি ফ্লাইটে হাজীরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি, সৌদিয়ার ৪০টি ও ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।
হজের বুলেটিনে জানানো হয়েছে, হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম বুধবার সকালে মক্কার বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ হাজীদের খোঁজখবর নেন। এসময় প্রশাসনিক দলের অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন।
জামান / জামান
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা
ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট
মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর