রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না : কাদের
রিমোট কন্ট্রোলে ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাহস থাকলে দেশে এসে তারেক রহমানকে আন্দোলন করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এ আহ্বান জানান ওবায়দুল কাদের।
দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয়- জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে।
দেশে গণতন্ত্র নেই- বিএনপি নেতাদের এমন বক্তব্য হাস্যকর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেষ পর্যন্ত বিএনপি তাদের অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে।
তিনি আরো বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানির অভাব নেই। যতটুকু অভাব আছে তা অচিরেই সমাধান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের।
হাজারীবাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সংসদ সদস্য নুরুল আমিন রুহুল প্রমুখ।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন