নিটল নিলয় গ্রুপ
মালাবার গোল্ড এন্ড ডায়মন্ড ফ্যাক্টরির ভিত্তি প্রস্তর স্থাপন
দেশের কর্পোরেট জগতে বিশ্বস্ত নাম নিটল নিলয় গ্রুপের হাত ধরে বাংলাদেশে আসছে ভারতের বিখ্যাত জুয়েলারি ব্রান্ড মালাবার গোল্ড এন্ড ডায়মন্ড। দেশের প্রথম ওয়ার্ল্ড ক্লাস গোল্ড এন্ড ডায়মন্ড জুয়েলারি ফ্যাক্টরির তৈরি হতে যাচ্ছে নারায়ণগঞ্জে। আজ (২৮ জুলাই) নারায়ণগঞ্জের মদনপুরে নতুন ফ্যাক্টরির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
এসময় নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, নারায়ণগঞ্জ ফ্যাক্টরি থেকে উৎপাদিত জুয়েলারি দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে। এই ফ্যাক্টরি থেকে বছরে ২৫ মিলিয়ন ডলারের ডায়মন্ড রপ্তানির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখানে প্রায় ১০০০ লোক কাজের সুযোগ পাবে। ফলে আমাদের এই উদ্যোগ বৈদেশিক মুদ্রা আয় এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
মালাবার গোল্ড এন্ড ডায়মন্ডস একটি BIS সার্টিফাইড ভারতীয় জুয়েলারি গোষ্ঠী যার সদর দপ্তর ইন্ডিয়ার কেরালায়। কোম্পানিটির বর্তমানে ১০টি দেশে ২৯০টিরও বেশি শোরুম রয়েছে যা এটিকে বিশ্বের সবচেয়ে বেশি জুয়েলারি স্টোরের একটি ব্রান্ডে পরিনত করেছে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মিসেস হুমাইরা আজম, নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমাদ, শ্যামলাল আহামেদ (ম্যানেজিং ডিরেক্টর, ইন্টারন্যাশনাল অপারেশনস, মালাবার গোল্ড এন্ড ডায়মন্ডস), আমির সিএমসি (ফাইন্যান্স ডিরেক্টর, মালাবার গোল্ড এন্ড ডায়মন্ডস) ।
সাদিক পলাশ / সাদিক পলাশ
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার