সৌদিতে আরো ১ বাংলাদেশি হাজীর মৃত্যু
হজের পর সৌদি আরবে আরো একজন বাংলাদেশি হাজী মারা গেছেন। সর্বশেষ গত বুধবার (২৭ জুলাই) নওগাঁ জেলার মো. নাজিম উদ্দীন (৬২) জেদ্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট নম্বর- EE0749538। শুক্রবার (২৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে এ নিয়ে মোট মারা গেছেন ২৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজী। এরমধ্যে পুরুষ ১৭ ও মহিলা ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় ২ জন মারা যান।
অন্যদিকে বৃহস্পতিবার (২৮ জুলাই) পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৫ হাজার ৩৮৯ জন হাজী। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত গত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। এ পর্যন্ত মোট ৯০টি ফ্লাইটে হাজীরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় শেষ পর্যায়ে আগত সকল হাজীরা এখন মদিনায় অবস্থান করছেন। তারা মদিনায় রসূল (স.) এর রওজা মোবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে নামাজ আদায়, মদিনায় ৮ দিন অবস্থান এবং মসজিদে নববীতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে দিন অতিবাহিত করছেন।
জামান / জামান
প্রকাশিত প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার, তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জে বিআরটিএর আলোচনা সভা
ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট
মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর
চার দিনের সফরে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান